Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চিৎকার-চেঁচামেচি ও অকারণে ঘোরাফেরার দায়ে দুই যুবকের কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:০৬:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক : চিৎকার-চেঁচামেচি ও অকারণে ঘোরাফেরার দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন যশোরের এক বিচারিক আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পৃথক রায়ে এই সাজা দেন। ?সাজাপ্রাপ্তরা হলো, যশোর শহরের সরকারি মুরগির খামার এলাকার বাপ্পী হোসেনের ছেলে সাকিব ও খুলনার নিউমার্কেট এলাকার রবের গলির বাবুলের বাড়ির ভাড়াটিয়া রুবেল হীরার ছেলে ইমন হীরা। ?আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে যশোর রেলস্টেশন প্ল্যাটফর্মে অকারণে ঘোরাফেরা করছিলেন সাকিব হাসান। রেলওয়ে পুলিশ তার ঘোরাফেরার কারণ জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাকে আটক করা হয়। রেলওয়ে পুলিশ আটক সাকিবের বিরুদ্ধে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করে। বিচারক প্রতিবেদনের ওপর শুনানি শেষে ও আসামি দোষ স্বীকার করায় তাকে তিন দিনের কারাদণ্ডের আদেশ দেন। ?অপর দিকে, সোমবার দিবাগত রাত ১টার দিকে যশোর রেলস্টেশন বাজার এলাকায় উচ্চস্বরে কথাবার্তা ও চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করার অভিযোগে ইমন হীরা নামে এক যুবককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে রাতের শান্তি-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা দিয়ে প্রতিবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। অভিযোগের শুনানি শেষে ও আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত দুজন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)