Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কিশোর গ্যাংয়ের ৩ সদস্য আটক

যশোরে ৪৩ চেকপোস্টে ১৭শ’ যানবাহনে পুলিশের তল্লাশী, ৪৩ মোটরসাইকেল জব্দ

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১১:০৬:৫৭ পিএম

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর জুড়ে একযোগে তল্লাশী অভিযান চালিয়েছে পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে প্রায় ১৭শ’ যানবাহনে তল্লাশী চালানো হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে ৪৩টি মোটরসাইকেল আটক এবং ১২টির বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সন্ধ্যা ৬টার দিকে যশোর শহরের আরএন রোডের কণিকা হোটেলের সামনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। তিনি বলেন, যশোর জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ১৩ সেপ্টেম্বরও জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। এ সময় ধারালো অস্ত্র ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছিল। মিরাজুল ইসলাম বলেন, ডিবি পুলিশ ও ট্রাফিক বিভাগের সহায়তায় জেলার নয়টি থানায় একযোগে মঙ্গলবারের অভিযান পরিচালনা করা হয়। যেকোনো পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এ অভিযানের লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি সর্বোচ্চ সমুন্নত রাখতে এ অভিযান ধারাবাহিকভাবে চলবে। অভিযানের অংশ হিসেবে যশোর শহরের চারখাম্বার মোড়, জজকোর্ট মোড়, আরএন রোড, দড়াটানা, ধর্মতলা ও নিউমার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। সন্দেহ হলে যাত্রীদের দেহও তল্লাশি করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল মুন্না বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান এবং কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)