নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটিতে দ্বিতীয় বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন সদর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মধু। গত ১৪ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক এনামুল কবীর অ্যাডহক কমিটির অনুমোদন দেন। বুধবার আমিনুর রহমান মধু আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। তার দায়িত্ব গ্রহণ কালে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ,সহকারী প্রধান শিক্ষক তবিবর রহমানসহ শিক্ষক, অভিভাবকবৃন্দ।