Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবির জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

এখন সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২০:২৭ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলী, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মমতাজ খানম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সেখ সাইফুল আলম বাদশা, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলীসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)