Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে নেশাগ্রস্ত হয়ে জনশান্তি বিনষ্ট, যুবকের কারাদণ্ড

এখন সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৮:৩২ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে জহির উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে উপজেলার কাজিরবের ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত জহির উদ্দিন কাজিরবের ইউনিয়নের সামন্তা ষাটনলপাড়া গ্রামের রাশেদের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরবের ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে জহির উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান জানান, দন্ডপ্রপ্ত আসামীকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)