Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টে ছাত্রদল ও কৃষকদল জয়ী

এখন সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৮:৩২ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : বাঘারপাড়ায় চারদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বেচ্ছাসেবকদলকে হারিয়ে কৃষক দল ও যুবদলকে হারিয়ে ছাত্রদল জয়লাভ করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাঘারপাড়ার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোহাকুলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত ৪ দলীয় ফুটবল এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি। পরবর্তীতে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা ইউনয়িনের ছাইবাড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি ও সার্বিক ততা¡বধানে ছিলেন দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিন অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহাকুলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন, দোহাকুলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি শাহাবার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা আবু কালাম, যুবদল নেতা বিপ্লব হোসেন,সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন, দোহাকুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন, ছাত্রদল নেতা রিয়াদ হোসেন প্রমুখ।উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে ৫-০ গোলে হারিয়েছে ইউনিয়ন কৃষকদল। অপর খেলায় দোহাকুলা ইউনিয়ন যুবদলকে ৫-৪ গোলে হারিয়ে জয়লাভ করে ইউনিয়ন ছাত্রদল।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)