Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় গরুর ফার্ম থেকে লাশ উদ্ধার

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১২:৩১ পিএম

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় গোয়ালঘর থেকে গোলাম রসুল (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর চৌগাছা সড়কের পাশে অবস্থিত তানজিলা অটো ব্রিকসের গোয়াল ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। গোলাম রসুল উপজেলার ফুলসারা গ্রামের গ্রামের মৃত তজিবার মোল্লার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম রসুল দীর্ঘদিন ধরে তানজিলা অটো ব্রিকসের গরুর ফার্মে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। মৃত গোলাম রসুলের ছেলে আলামিন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার তিনি কাজের জন্য বাড়ি থেকে ফার্মে যান। রাতে বাড়িতে না ফেরায় তার খোঁজ করতে থাকেন।শুক্রবার সকালে ফার্মে গিয়ে দেখেন, গোয়ালঘরের মধ্যে তাঁর মরদেহ পড়ে রয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর গোলাম রসুলের মৃত্যুর কারণ জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)