Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে মুন্সী মেহেরুল্লাহ হলে আন্তঃহল ক্রীড়া সপ্তাহ শুরু

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৫১:৪৭ পিএম

যবিপ্রবি প্রতিনিধি : ’সুস্থ দেহে সুস্থ মন’ এ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সী মেহেরুল্লাহ হলের উদ্যোগে ‘আন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরির লক্ষ্যে এই খেলাধুলার আয়োজন করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় হলের ডাইনিং রুমে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার। এবারের ‘অন্তঃহল ক্রীড়া সপ্তাহ ২০২৬’-এ মুন্সী মেহেরুল্লাহ হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে গেমস রুম, কেন্দ্রীয় খেলার মাঠ ও জিমনেসিয়ামে ক্যারম , দাবা, টেবিল টেনিস, ক্রিকেট (ফ্লোর ভিত্তিক) ও ফুটবল (ফ্লোর ভিত্তিক) প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, হলে বন্ধুদের সাথে কাটানো সময় ও খেলাধুলার মতো সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব, সহমর্মিতা ও দলগত কাজের দক্ষতা গড়ে তোলে, যা ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের পথ সুগম করে। তবে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মূল লক্ষ্য পড়াশোনায় ভালো করা। এ বিষয়ে শিক্ষার্থীদের সবসময় সচেতন থাকতে হবে। একই সাথে হলের আবাসন, পড়ালেখা ও খাবারের যেকোনো সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “আমরা জয়লাভের চেয়ে পরাজয় থেকেই অনেক বেশি শিক্ষা নিতে পারি। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেলাধুলায় যবিপ্রবি অন্যতম। আমি এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্পদ আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই। এর মাধ্যমে যবিপ্রবিকে বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যবিপ্রবিকে আরও এগিয়ে নিতে চাই, যেন প্রত্যেকে মাথা উঁচু করে বলতে পারে।” অনুষ্ঠানের বক্তব্য পর্ব শেষে প্রধান অতিথি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ উপস্থিত অতিথিরা হলের চতুর্থ তলায় গেমস রুমে ফিতা কাটা ও খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে অন্তঃহল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আব্দুর রউফ সরকার বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন অভিভাবকের মধ্যে দুইজন আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা সব সময় আবাসিক শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করি। খেলাধুলা শিক্ষার্থীদের মনকে উৎফুল্ল রাখে এবং পড়াশোনায় মনোযোগী করে। শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে শরীরকে সুস্থ রাখতে পারে এবং গবেষণায় মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিতে পারে তার জন্যই আজকের আয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হামিদুর রহমান, মুন্সী মেহেরুল্লাহ হলের সহকারী প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও হলের আবাসিক শিক্ষার্থীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)