Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কিস্তির টাকা পরিশোধ না করায় মোটরসাইকেল ক্রেতার কারাদণ্ড

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৫১:৪৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে কিস্তিতে মোটরসাইকেল ক্রয় করে বকেয়া টাকা পরিশোধ না করার দায়ে সেলিম ইকবাল নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। রোববার (২০ সেপ্টেম্বর) যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সেলিম ইকবাল যশোর নতুন উপশহর সি-ব্লক এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ১১ অক্টোবর সেলিম ইকবাল টিভিএস উইং থেকে ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করেন। এ সময় তিনি ৬৫ হাজার ৯০০ টাকা পরিশোধ করেন। পরে বাকি টাকা কিস্তির মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও তা পরিশোধ করেননি। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত তার কাছে ব্যবসা প্রতিষ্ঠানটির ১ লাখ টাকা পাওনা হয়। পাওনা টাকা আদায়ে আসামিকে একাধিকবার তাগাদা দেয়া হয়। পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ পাঠানো হয়। আসামি ১৪ সেপ্টেম্বর নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করেননি। একপর্যায়ে ২৬ নভেম্বর ২০২৩ তারিখে আসামিকে ব্যবসাপ্রতিষ্ঠানে ডেকে পাওনা টাকা পরিশোধের অনুরোধ করলে টাকা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় যশোর শহরের রেল রোড (আদ্-দীন হাসপাতালের সামনে) এলাকায় অবস্থিত টিভিএস উইংয়ের স্বত্বাধিকারী মিজানুর রহমানের পক্ষে ম্যানেজার আব্দুল্লাহ বাদী হয়ে আদালতে মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিচারক তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত সেলিম ইকবাল পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)