Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুবিতে সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:৫০:৫৩ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সিরাত অলিম্পিয়াড-২০২৬-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) রাত ৯টায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস। প্রতিযোগিতায় হামদ, নাত, গজল ও সিরাত কুইজ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে সিরাত অলিম্পিয়াড উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন খাদেমুল ইসলাম মাদ্রাসা, খুলনার শিক্ষক ও খতিব মুফতি সাঈদ হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট আহমেদ রফিক। অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)