ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষিত হওয়ায় সোমবার বিকেল ৫টায় খুলনা জেলা পরিষদের কার্যালয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে ডুমুরিয়া উপজেলা যুবদল। ? ?বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি) ২০ সেপ্টেম্বরে এই কমিটির অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ নাদিমুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি জাবির আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে গাজী শহীদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। ?নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডুমুরিয়া উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোহাগ গোলদার,সদস্য গাজী আব্দুল আজিজ ও শাওন গোলদার সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।