Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১১:৪৭:৫০ পিএম
নড়াইলে জুনিয়র গলফ টুর্নামেন্টের  পুরস্কার ও গাছের চারা বিতরণ

ফরহাদ খান, নড়াইল : নড়াইলে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল’ জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও চারা বিতরণ করা হয়েছে। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নড়াগাতী থানার পানিপাড়া এলাকায় রিসোর্ট চত্বরে পুরস্কার বিতরণ ও বিভিন্ন প্রজাতির ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়। অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ হানিফ। বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক অনুপম হোসেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক এ কে এম শহীদুল আলম, অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদসহ অনেকে। আয়োজকরা জানান, গত দুইদিনব্যাপী (১৬ ও ১৭ অক্টোবর) অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ড. রাফি-ড. বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ক্লাবের ক্ষুদে ও জুনিয়র গলফারদের পাশাপাশি স্থানীয় উদীয়মান গলফাররা অংশগ্রহণ করে। প্র্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও জীববৈচিত্র্য রক্ষায় অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, স্থানীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ১২ হাজার গাছের রোপণ ও বিতরণ করা হবে এবং আগামী এক বছরের মধ্যে ১৩ হাজার গাছ রোপণ ও বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)