কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ হুমাইরা খাতুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর বাজার পাড়ার সেলিম হায়দারের বাসায়। সে উপজেলার বেনেপাড়ার বদিউল আলমের মেয়ে। মৃতের ভাই আব্দুল্লা বলেন, গেল ৫ বছর হল আবু নাঈমের সঙ্গে বিয়ে হয় আমার বোন হুমাইরার। সংসার জীবনে ২ সন্তানের জনক তারা। এরমধ্যে রয়েছে ২ বছরের কোলের শিশু মেয়ে নুসাইবা খাতুন আর ৩ বছরের ছেলে নোমান হোসেন। সে পারিবারিক কলহ সইতে না পেরে মঙ্গলবার সকালে কলের দুই সন্তানের মায়া ত্যাগ করে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বলেন,বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে সে আমার বোনকে নির্যাতন করে আসছিল। এ ছাড়া এরমধ্যে আমার বোনাই বোন রেখে আরেকটা বিয়েও করেন। এ সব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ চলত। মঙ্গলবার সকালে সামান্য বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এরপর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। হুমাইরা খাতুন কোটচাঁদপুর বেনেপাড়ার বদিউল আলমের মেয়ে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরা দেহের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। এখন ঘটনাটি নিয়ে হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। যদি তদন্তে প্রমান মেলে হত্যা সে ক্ষেত্রে তাকে হত্যা মামলায় আদালত সোপর্দ করা হবে। আর যদি আত্মহত্যা করে, সে ক্ষেত্রে আত্মহত্যার প্ররোচনায় মামলা নেয়া হবে।