Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১২:২৭:২২ পিএম
দাকোপে ফলিত পুষ্টি  বিষয়ক প্রশিক্ষণ

দাকোপ প্রতিনিধি: দাকোপে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে ৩ দিনব্যাপী সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি ভবনের হল রুমে গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গতকাল বুধবার শেষ হয়। প্রশিক্ষণে পুষ্টি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে কথা বলেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিস খুলনা বেতারের আঞ্চলিক কর্মকর্তা শারমিনা শামিম, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মারুফুর রহমান এবং সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। প্রশিক্ষনে উপজেলার গণমাধ্যম কর্মি, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, এনজিও কর্মী এবং অন্যান্য পেশাজীবীরা অংশ গ্রহন করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)