Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১২:২৬:৫৯ পিএম
দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি  ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা

দাকোপ প্রতিনিধি : দাকোপের সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির। সভায় বক্তৃতা করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী ঢালী, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম খোকন, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাহ নানজিবা, অনুপ কুমার মন্ডল, উপকারভোগী প্রতিবন্ধি প্রতিনিধি মোঃ আরিফ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরুনা বিশ্বাস। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি ও স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)