Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ায় সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে জিম সেন্টারের উদ্বোধন

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৪:২৩:৫৮ এম
ডুমুরিয়ায় সর্বাধুনিক যন্ত্রপাতি নিয়ে  জিম সেন্টারের উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক ফিটনেস নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘এবিএস জিওয়াইএম’ সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় ডুমুরিয়া বাজার আব্দুল রহিম সুপুর মার্কেট ২য় তলা, শহীদ সিরাজ সড়ক পূবালী ব্যাংক সংলগ্ন জমকালো আয়োজনের মধ্য দিয়ে জিম সেন্টারের পরিচালক মোঃ সাদ্দাম হোসেনের বাবা ও মা ফিতা এবং কেক কেটে কেন্দ্রটির শুভ সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুল আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা’র সভাপতি খান মহিদুল ইসলাম,জুয়েল বিশ্বাস গাজী তরিকুল ইসলাম হিদায়েত এম এ জলিল সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ-সবল রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই। তরুণদের সঠিক শারীরিক গঠনে এই জিম সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী। জিম সেন্টারের পরিচালক মোঃ সাদ্দাম হোসেন জানান, স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্য সচেতন করতে ও উন্নত সেবা দিতে সম্পূর্ণ আধুনিক ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি দিয়ে জিমটি প্রস্তুত করা হয়েছে। প্রশিক্ষকদের সাহায্যে এখানে নিয়মিত বডি বিল্ডিং ও ফিটনেস ট্রেইনিং সেবা প্রদান করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)