Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগর থানার এএসআই রায়হানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৫:১৫:২৯ পিএম
অভয়নগর থানার এএসআই রায়হানের  বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর থানার এএসআই রায়হানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন এক নারী। এএসআই রায়হান ২০ হাজার টাকা ঘুষ দাবি করে সাড়ে ৬ হাজার টাকা গ্রহণ এবং থানায় ডেকে অপমান ও গালিগালাজ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ফাল্গুনী আকুঞ্জী শাম্মী নামে এক নারী। অভিযোগকারী ফাল্গুনী আকুঞ্জী শাম্মী অভয়নগর উপজেলার গোয়াখোলা গ্রামের কাইজার উদ্দীন আকুঞ্জীর মেয়ে। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ আগস্ট স্বামী গাজী খালিদ (৬০)সহ চারজনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি অভিযোগ করেন তিনি। ওই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এএসআই রায়হান। ২৭ আগস্ট তদন্তকারী কর্মকর্তা তাঁর সঙ্গে অভয়নগরের প্রফেসর পাড়ার মোড়ে দেখা করে সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দেন এবং ২০ হাজার টাকা দাবি করেন। পরে তিনি নগদ সাড়ে ৬ হাজার দেন এবং বাকি টাকা পরে দেওয়ার কথা জানান। গত ২৮ সেপ্টেম্বর উভয় পক্ষকে নিয়ে থানায় সালিশের আয়োজন করেন এএসআই রায়হান। সেখানে অভিযোগকারী ও তাঁর সাক্ষীরা উপস্থিত হলে তাঁদের অপমান ও গালিগালাজ করে থানা থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় সঠিক বিচার না পাওয়ার দাবি করে পুলিশ সুপারের কাছে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন ফাল্গুনী আকুঞ্জী শাম্মী। অভিযোগের বিষয়ে এএসআই রায়হান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি কোনো টাকা নেননি। অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া গেলে কর্তৃপক্ষ তাকে যে শাস্তি দেবে, তা তিনি মেনে নেবেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)