অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাহউদ্দিন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণী সরদার এবং সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. রাজিবুর রহমান, ব্যবসায়ী সরোয়ার মুস্তাফিজ মিলনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা। সভায় নওয়াপাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধ, যানজট নিরসন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ পৌর এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর ও অংশীজনদের সমন্বয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।