Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ভৈরব নদে নেমে নিখোঁজ শিশু, ২২ ঘণ্টা পর ড্রেজারের পাখায় পেঁচানো মরদেহ উদ্ধার

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৫:১৪:৫৫ পিএম
ভৈরব নদে নেমে নিখোঁজ শিশু, ২২ ঘণ্টা পর ড্রেজারের পাখায় পেঁচানো মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর জুনায়েদ গাজী (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ভৈরব সেতুসংলগ্ন এলাকায় সরকারি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের শহিদুল গাজীর ছেলে। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাচাতো ভাই ফাহিমের (৬) সঙ্গে দক্ষিণ দেয়াপাড়া-পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় ভৈরব নদে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও জুনায়েদের সন্ধান পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলের আশপাশে ফের উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা অভিযান চালানোর পর সকাল ১০টার দিকে ভৈরব সেতুসংলগ্ন বিআইডব্লিউটিএর একটি ড্রেজারের পাখায় পেঁচানো অবস্থায় জুনায়েদের মরদেহের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ২২ ঘণ্টা পর নিখোঁজ শিশু জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সরকারি ড্রেজারের ধারালো পাখায় পেঁচিয়ে মরদেহটি ক্ষতবিক্ষত ও দ্বিখণ্ডিত হয়েছে।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)