Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কপিলমুনিতে সাংবাদিক আলীমের স্মরণে স্মরণসভা

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৯:৩৬:৩০ পিএম
কপিলমুনিতে সাংবাদিক  আলীমের স্মরণে স্মরণসভা

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : দৈনিক কালান্তরের প্রতিনিধি ও কপিলমুনি সিটি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এস কে আলীমের মৃত্যুতে বুধবার সন্ধ্যা ৬ টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজকের কালান্তরের সম্পাদক কাজী মোতাহার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পত্রিকাটির প্রকাশক কাজী তারিক আহম্মদ, সহকারী সম্পাদক মাফুজা আক্তার, কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আঃ সাত্তার, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, পাইকগাছা রিপোটার্স ইউনিটের সভাপতি জি এম মিজানুর রহমান, সাহিত্যিক ও দীপ্ত বাংলা’র সম্পাদক জি এম এমদাদ, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল গফুর ও জি এম আসলাম হোসেন। উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোটার্স ইউনিটের সাঃ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, কপিলমুনি পুলিশ ফাঁড়ীর এ এস আই মোঃ সোহরাব হোসেন, সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান, সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন শিকদার, ডালিয়া সুলতানা চুমকি, জিএম মোস্তাক আহম্মেদ, মিলন দাশ, জগদীশ দে, শফিয়ার রহমান, পলাশ মজুমদার, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আঃ কুদ্দস খান, আঃ মজিদ গাজী প্রমূখ। স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ মোক্তাদির ও শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ মাও. আঃ সাত্তার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)