মাগুরা প্রতিনিধি : মাগুরায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য হামলার প্রতিবাদে জাসাসের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে মাগুরা শহরের প্রধান সড়ক চৌরঙ্গীর মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। জেলা জাসাসের আয়োজনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহবায়ক কাজী মিহির, সদস্য সচিব ফেরদৌস রেজা, মাগুরা পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিলসহ জেলা জাসাসের নেতাকর্মীরা।