মাগুরা প্রতিনিধি : ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় ৩৬ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় মাগুরা, সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাববীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, সিভিল সার্জন ডাক্তার শামীম কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর দিবসের আয়োজন করে।