Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে সুপারিবাগান থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ০৫:১৪:৫৪ পিএম
অভয়নগরে সুপারিবাগান থেকে  ভ্যানচালকের মরদেহ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মালেক শেখ (৫০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের মরিচা ভবনীপুর গ্রামের একটি সুপারিবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মালেক শেখ ভবনীপুর গ্রামের ধলামিয়া শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ভ্যান নিয়ে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে যান মালেক শেখ। রাতে বাড়িতে ফিরে না আসায় বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাড়ির পাশে একটি সুপারিবাগানের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মালেক শেখ নামে এক ভ্যানচালকের মরদেহ সুপারিবাগান থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা বলা সম্ভব হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)