Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন

কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ১০:৫৭:৩৬ পিএম
কুষ্টিয়ায় চার শতাধিক দরিদ্রদের  মধ্যে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া জেলা শহরের হরিশংকরপুর জান্নাতুল মাওয়া মসজিদের পাশ্বে ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার চার শতাধিক দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ওই এলঅকায় অবস্থিত ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারে এই আয়োজন করা হয়। স্থানীয়রা ইকোর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে ইকোর প্রজেক্ট অফিসার আবদুল কাদের, ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশন হেলথ সেন্টারের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস, মার্কেটিংক কর্মকর্তা মাসুদুল ইসলামসহ সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন,“ইকোর মতো সংগঠনগুলো সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে। এই উদ্যোগ আরও সম্প্রসারিত হলে অনেক মানুষ উপকৃত হবে।” খাদ্য সহায়তা পেয়ে সুবিধাভোগীরা ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন সহযোগিতা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। স্থানীয় বাসিন্দা রাশিদা বেগম বলেন, আমি শারীরিকভাবে অচল মানুষ। অনেকদিন ভালো খাবার খায়না। আজকে ইকো-ইমদাদ সিতারা ফাউন্ডেশনের খাবার পেয়ে অনেক খুশি লাগছে। হারুণ বিশ্বাস (৭২) বলেন, ইকোর খাবার পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তাদের এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)