Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে দাকোপে মানববন্ধন

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১২:২৬:৪১ পিএম
স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ  প্রত্যাহারের দাবিতে দাকোপে  মানববন্ধন

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার বদলির আদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাব চত্বরে উপজেলার সর্বস্থরের জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আছাভূয়া ডাকবাংলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কামরুল হোসেন শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মুফতী ইকবল হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্যা, আবুল হাসান, তপন রায়, অনুকুল ঠাকুর, প্রশান্ত মন্ডল, আসিফ ইকবল টিটু, পঙ্কজ বাইন, মিরাজুল ইসলাম প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন মোঃ হাফিজুল ইসলাম। মানববন্ধনে বক্তারা দাকোপে স্বাস্থ্য সেবার বেহাল দশার কথা তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান ও স্বাস্থ্য বিভাগের কাছে দাবী জানিয়ে বলেন, জনবান্ধব ডাক্তার সুদীপ বালাকে স্বপদে পূনর্বহাল করতে হবে। উল্লেখ্য গত পহেলা অক্টোবর দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে বদলী করে পিরোজপুর জেলার মটবাড়িয়া টি আর খালী ২০ শয্যা হাসপাতালে আর এম ও হিসাবে পদায়ন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)