Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দুর্গোৎসবকে কেন্দ্র করে যশোরে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর , ২০২৬, ১২:১২:৩৩ পিএম
দুর্গোৎসবকে কেন্দ্র করে যশোরে  বাংলাদেশ মহিলা পরিষদের  মানববন্ধন

প্রেসবিজ্ঞপ্তি : ‘সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ করি, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ০৭ অক্টোবর বুধবার যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে বিকাল ৪টা৩০ মিনিটে শারদীয় দুর্গোৎসব প্রাক্কালে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান এবং উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি অ্যাড: আফরোজা বেগম। মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিপিবি এর যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু, ভাষানী পরিষদের সভাপতি হারুন-অর-রশিদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সভাপতি অ্যাড: আমিনুর রহমান হিরু, সুরধনীর সাধারন সম্পাদক অ্যাড: মাহমুদুল হাসান বুলু, এস.সি.ডি.ও এর নির্বাহী পরিচালক সুকান্ত দাস, যশোর এনজিও বিষয়ক সমন্বয়ক শেখ রাকিবুল ইসলাম নয়ন, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, মহিলা পরিষদ যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন এবং লিগ্যালএইড সম্পাদক অ্যাড: কামরুন নাহার কনা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যশোরের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য যে, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশে একযোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)