Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল জেলা যুবলীগের সভাপতি মাসুম গ্রেফতার

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১১:১১:৫২ এম
নড়াইল জেলা যুবলীগের  সভাপতি মাসুম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল: নড়াইল জেলা যুবলীগের সভাপতি গাউসুল আযম মাসুমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আদালত চত্বর থেকে মাসুমকে গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, নাশকতার মামলায় গাউসুল আযম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্ট পরবর্তী যুবলীগ নেতা মাসুমের বিরুদ্ধে নড়াইল সদর থানায় নাশকতামূলক কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। ২০২৪ সালের ২৮ মে যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গাউসুল আযম মাসুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)