শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার কালিনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে ১ নম্বর গয়েশপুর ইউনিয়ন ও ২ নম্বর আমলসার ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াসিন আলী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা প্রমুখ। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও খলিলুর রহমান মোল্লা, আমলসার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মসলেম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ওমর আলী, গয়েশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সনৎ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক তামিম হোসেন, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, শ্রীপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকু, আমলসার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ বিশ্বাসসহ অন্যরা। সমাবেশে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।