নিজস্ব প্রতিবেদক : যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম প্রথম পর্বে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘কারিগরি শিক্ষা নিলে, বিশ্ব জুড়ে কর্ম মিলে’ প্রতিপাদ্যে রোববার সকাল সাড়ে ১০ টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতিদিন ক্লাশে উপস্থিত হতে হবে। সেই সাথে নিয়মিত লেখাপড়া করতে হবে। কোন ভাবেই স্মার্ট মোবাইল ফোন ব্যবহারে আসক্ত হওয়া যাবে না। তা না হলে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে। পাশাপাশি বড়দের সম্মান করতে হবে। অধ্যক্ষ প্রকৌশলী শেখ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল বিভাগের বিভাগীয় প্রধান সাধন কুমার বিশ্বাস, কম্পিউটার বিভাগের চিফ ইন্সট্রাক্টর ফারুক হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম, ম্যাকানিকাল বিভাগের বিভাগীয় প্রধান রবিউল ইসলাম, পাওয়ার বিভাগের বিভাগীয় প্রধান ফাইয়াজ আহমেদ, টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান মাহাদী মাহমুদ, আরএস বিভাগের বিভাগীয় প্রধান আতিয়ার রহমান,আইডিইবির সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে ১ হাজার ১৫০ ভর্তিকৃত শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।