আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ধর্ষণ মামলার আসামি মো. রবিউল সরদার (৬৫) উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত মোক্তার আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে আশাশুনি থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় মামলা রুজু করা হয়। মামলা নং-১৩ (১০)২৬। পরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের তাৎক্ষণিক নির্দেশনায় এসআই আনজির সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিউল সরদারকে গুনাকরকাটি এলাকা থেকে গ্রেপ্তার করেন। এদিকে, অন্য অভিযানে উপজেলার বাইনতলা গ্রামের মো. মিজানুর মোল্যার ছেলে মো. মাসুম মোল?্যা (৩৮), চুরি ও সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। সংক্রান্তে থানায় মামলা নং-২৫, তারিখ ২৩ জুলাই ২০২৬; দণ্ডবিধির ৪৫৭/৩২৮/৩৮০ ধারায় মামলাটি করা হয়। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার গোদাড়া গ্রামের ইউসুফ পাড়ের ছেলে নাজমুল ইসলামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।