Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির অবহিতকরণ প্রেস কনফারেন্স

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০১:০৩:৩৮ এম
কলারোয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির অবহিতকরণ প্রেস কনফারেন্স

কলারোয়া (সাতক্ষীর)প্রতিনিধি : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রকৃত উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে কলারোয়ায় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নূরে আলম নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাবেক সহসভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং উপকারভোগী নির্বাচনের মানদণ্ড তুলে ধরা হয়। এ সময় প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীর নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে তুলতে তথ্য সংগ্রহ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীর একটি নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হবে। ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে এ তথ্যভাণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৌরভ দেবনাথ, প্রাইমারি ট্রেনিং ইনস্ট্রাক্টর আবু মুসা, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। প্রেস কনফারেন্সের শেষ পর্যায়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাশাপাশি তথ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে সবার সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)