জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে জেলা পরিষদের মালিকানাধীন একটি দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় জীবননগর স্টেডিয়াম মাঠে জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেনের ইজারা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে পুনরায় দোকান বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা একজন ব্যবসায়ীর দোকানের ইজারা বাতিলের সিদ্ধান্ত তাঁর জীবিকা ও ব্যবসায়িক ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। বিষয়টি পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানবিক ও ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন সমিতির নেতারা। জেলা পরিষদের নোটিশ সূত্রে জানা যায়, জীবননগর-চ্যাংখালী সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন ৩৭৫ বর্গফুটের একটি জায়গা শাফায়েত হোসেনকে অস্থায়ী ভিত্তিতে ইজারা দেওয়া হয়েছিল। তবে ইজারা নেওয়া জায়গা অন্যের কাছে ভাড়া বা সাব-লিজ দেওয়ার মাধ্যমে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট অনুষ্ঠিত জেলা পরিষদের সংশ্লিষ্ট কমিটির সভায় ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ১০ দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দিয়ে সেখানে থাকা দোকান, স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী শাফায়েত হোসেন বলেন, “আমি প্রায় ৪৫ বছর ধরে এই জায়গায় ব্যবসা করছি। এখন হঠাৎ জানতে পারছি, আমার দোকানের ইজারা বাতিল করা হয়েছে। আমি চাই, জেলা পরিষদ যেন ইজারা বাতিলের আদেশ প্রত্যাহার করে আমার দোকানটি আমাকে ফিরিয়ে দেয়।”জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান আলী বলেন, “অন্যায়ভাবে কোনো ব্যবসায়ীকে এখান থেকে সরানো যাবে না। অন্যায়ভাবে জেলা পরিষদ কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা সবাই মিলে জোরালো প্রতিবাদ করব। প্রয়োজন হলে রাস্তায় নামব।”সমাবেশে বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের স্বার্থ ও দীর্ঘদিনের ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও পরিস্থিতি পর্যালোচনা করে গ্রহণযোগ্য সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর জেলা পরিষদ দোকান মালিক সমিতির উপদেষ্টা শাহজাহান কবির, আশরাফুল হক ও মুন্সি নাসির উদ্দিন, জীবননগর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহসভাপতি মশিয়ার রহমান, সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান খালিদ, কোষাধ্যক্ষ শফি উদ্দিন শফি এবং সদস্য মাজেদুর রহমান মিল্টন ও আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সমাবেশ থেকে শাফায়েত হোসেনের দোকানের ইজারা বাতিলের