Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপদ ব্যবস্থা নিশ্চিতকরণে যশোরে আলোচনা সভা

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ১১:৪৮:১২ পিএম
সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ও নিরাপদ ব্যবস্থা  নিশ্চিতকরণে যশোরে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা এবং একটি নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে বিভিন্ন জেলার সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির খুলনা বিভাগের উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১ টায় জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন নিষিদ্ধকরণ ও প্রতিরোধে করণীয়, লোকাল ও দূরপাল্লার পরিবহন মালিকদের মধ্যে গাড়ি চলাচল সংক্রান্ত সমন্বয় সাধন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে অবৈধ যানবাহন যেমন-ইজিবাইক, নসিমন ও করিমন চলাচল বন্ধ করার বিষয়ে আমাদের কঠোর ও শক্ত অবস্থানে থাকতে হবে। যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-কালীগঞ্জ মটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ঝিনাইদহ বাস মালিক সমিতির সভাপতি কালু মিয়া ও সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সাতক্ষীরা মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমান বকুল এবং খুলনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। এছাড়া যশোর বাস মালিক সমিতির সভাপতি বদরুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্তুজা হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)