Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কচুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ১১:০৩:১৮ পিএম
কচুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

কচুয়া প্রতিনিধি : “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমীর সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, অ্যাডভোকেট মাসফিকুর রহমান মাসুম, মফস্বল সাংবাদিক ফোরমের সভাপতি তুহিন খান এবং সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী, মহিলা সমবায় সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা সভা শেষে প্রতিপাদ্য বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)