Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ১১:০২:১৮ পিএম
আশাশুনি সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ৩৭৪ নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতায় নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. রবিউল ইসলাম এবং নবীনবরণ কমিটি-২০২৬-এর আহ্বায়ক এস এম হাবিবুল্লাহ বাহার। কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিএমটি বিভাগে ৪২ জন, মানবিক বিভাগে ৩৩৪ জন, বিজ্ঞান বিভাগে ২৫ জন এবং বাণিজ্য বিভাগে ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সব মিলিয়ে চার বিভাগে নতুন শিক্ষার্থীর সংখ্যা ৩৭৪ জন। এ সময় কলেজের শিক্ষক, নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)