আলমডাঙ্গা অফিস : “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে জনসচেতনতামূলক র?্যালি, আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মৌদুদ আলম খাঁ, নির্বাহী প্রকৌশলী মেজবাহুর রহমান ও নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদ।