Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে ছাত্রদলের নবীনবরণ

এখন সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর , ২০২৬, ১০:২২:৪৮ পিএম
মহেশপুরে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর  রহমান ডিগ্রি কলেজে ছাত্রদলের নবীনবরণ

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরের সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব হাসানের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান শিলন ও মিথুন ইকবাল পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং দেশের সমৃদ্ধি ও ভবিষ্যৎ গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং নতুন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)