Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ১৩ অক্টোবর , ২০২৬, ১০:২৩:০২ পিএম
পুকুরের পানিতে ডুবে  ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজার সংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই-বোন। এলাকাবাসী জানান, দুপুরে শিশু দুটি বাড়ির পাশের একটি পুকুরের কাছে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতা বশত তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে একজন যাদবপুর বাজারের বাবু দর্জির ছেলে এবং অপর জন তাঁর ভাগ্নি বলে জানা গেছে। দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আলম জানায়, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)