Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় যুব উন্নয়নের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১১:১১:৫১ এম
ফুলতলায় যুব উন্নয়নের কম্পিউটার  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর ফুলতলা উপজেলা শাখার আয়োজনে টেকআপ প্রকল্পের আওতায় যুবক ও যুব নারীদের (১৮ থেকে ৩৫ বছর বয়সী) ২ মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শেষে মঙ্গলবার দুপুরে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব মোঃ ওবায়দুল হক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউ এন ও সুচি রানী সাহা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ্, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আক্তার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রশিক্ষক মোঃ আখেরুজ্জামান, শিক্ষার্থী মোঃ আখতারুজ্জামান জনি, বোরহান আল হুসাইন, আয়েশা আক্তার প্রমুখ। প্রসঙ্গতঃ ২০ জন যুবক ও ২০ জন যুব নারী এ প্রশিক্ষণে অংশ নেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)