Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১১:৪৬:৩৯ পিএম
অনুমতি ছাড়া এনসিপি’র কমিটিতে  নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় অনুমতি ছাড়া জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আংশিক আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক পদে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শ্রীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন মো. রিপন মোল্যা। তিনি উপজেলার মদনপুর গ্রামের মৃত আ. রউফ মোল্যার ছেলে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন মোল্যা বলেন, “গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গঠিত জাতীয় নাগরিক কমিটির শ্রীপুর উপজেলার আহবায়ক কমিটির আংশিক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে আমার অজ্ঞাতে এবং আমার অনুমতি ছাড়াই ৩ নম্বর যুগ্ম-আহ্বায়ক হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক এবং আইনত দণ্ডনীয় অপরাধ।” তিনি নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করে বলেন, “আমি আমার রাজনীতির শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সাথে সরাসরি জড়িত এবং আমার গোটা পরিবারই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শ্রীপুর উপজেলার সাবেক সহ-সভাপতি, আমার পিতা ওয়ার্ড বিএনপির সদস্য এবং আমার বড় চাচা ৪ নং ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার ভাইয়েরা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সুতরাং এনসিপির কমিটিতে আমার নাম দেওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার অনুমতি ছাড়া যারা এভাবে তালিকায় আমার নাম করেছে তাদের বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হোসেন মহব্বত, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাসের সহ-সভাপতি খন্দকার আবু নঈমসহ বিএনপির ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)