নিজস্ব প্রতিবেদক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা মঙ্গলবার সন্ধ্যায় দরীয় কার্যালয়ে হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। পর্যবেক্ষণ কমিটির আহবায়ক আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী রবিউল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. দেবাশীষ দাস, শহিদুল বারী রবু, হাজী আনিসুর রহমান মুকুল, কাজী আজম, অধ্যাপক অলোক ঘোষ, অ্যাড. সুদীপ্ত ঘোষ, বিপ্লব ঘোষ, সন্তোষ স্বর, মানিক সাহা, সুব্রত ঘোষ শুভ, উত্তম রায়, বিশ্বজিৎ হালদার, তাপস পোদ্দার, বিদ্যুৎ বিশ্বাস, দিপংকর ঘোষ, গোপাল বিশ্বাস, শ্যামল দত্ত, তাপস পাল প্রমুখ।