Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে চিকিৎসা কর্মকর্তা নিয়োগে দুর্নীতি, আসামি সাবেক উপাচার্যসহ ৩

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১০:৫৭:০৫ পিএম
যবিপ্রবিতে চিকিৎসা কর্মকর্তা নিয়োগে  দুর্নীতি, আসামি সাবেক উপাচার্যসহ ৩

নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে ডা. নুসরাত জাহানের নিয়োগে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৬ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম এ মামলা করেছেন। আসামিরা হলেন ডাক্তার নুসরাত জাহান, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নির্বাহী প্রধান অধ্যাপক ড. আনোয়ার হোসেন এবং সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। মামলার আসামি ডা. নুসরাত জাহান খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা ডা. সৈয়দ গালিবের স্ত্রী। অপর দুই আসামি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও প্রকৌশলী মো. আহসান হাবীব বর্তমানে অবসরপ্রাপ্ত। মামলার অভিযোগে জানা গেছে, ডাক্তার নুসরাত জাহানকে যবিপ্রবির প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রধান নির্বাহী হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এবং তৎকালীন রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীবের সঙ্গে যোগসাজশে অবৈধ সুবিধা নিয়ে প্রতারণা ও দুর্নীতির মাধ্যমে ডা. নুসরাত জাহানকে ওই পদে নিয়োগ দেন। ২০১৯ সালে প্রধান চিকিৎসা কর্মকর্তা পদে নিয়োগ পাওয়ার পর ২০২৪ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ডাক্তার নুসরাত জাহান সরকারি তহবিল থেকে মোট ২২ লাখ ৯ হাজার ৮৬৩ টাকা উত্তোলন করেন। দুদকের অভিযোগ, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনা সত্যতা পাওয়ায় দুর্নীতি ও প্রতারণার অভিযোগে এ মামলা করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)