Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াবাসহ আটক ৪ জনকে কারাদণ্ড একদিনের বিচারিক আদালতের

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১০:৫০:১৩ পিএম
যশোরে ইয়াবাসহ আটক ৪ জনকে কারাদণ্ড একদিনের বিচারিক আদালতের

নিজস্ব প্রতিবেদক : ইয়াবাসহ আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে যশোরের একদিনের বিচারিক আদালত। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আলাদা রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলো, শহরের চাঁচড়া মাগুরপট্টির পুকুরপাড় এলাকার জনৈক হাফিজ শেখের বাড়ির ভাড়াটিয়া রমজান গাজীর ছেলে রাজু আহম্মেদ, চাঁচড়া সবজিবাগ এলাকার ওবাইদুর ইসলামের ছেলে কামাল হোসেন এবং ঝুমঝুমপুর হঠাৎ পাড়ার মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে বাবু ও বরিশাল উজিরপুর থানার গারিয়া গাবা নতুনহাট গ্রামের জামাল হোসেনের ছেলে জনি। মামলার অভিযোগে জানা গেছে, শুক্রবার রাতে চাঁচড়া ফাঁড়ির পুলিশ সবজিবাগ এলাকায় অভিযান চালিয়ে রাজু ও কামাল হোসেনকে আটক করে। এ সময় রাজুর পকেট তল্লাশি করে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তদন্ত প্রতিবেদনসহ শনিবার আদালতের সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে আসামিরা দোষ স্বীকার করায় প্রত্যেককে ১ মাস করে সশ্রম কারাদণ্ড, ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপরদিকে-কোতয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে ঝুমঝুমপুর মসজিদ বাজারে অভিযান চালায়। এসময় বাবু ও জনিকে আটক এবং তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম গাঁজা ও ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করা হয়। পুলিশ আটক দুইজনের বিরুদ্ধে মামলা ও তদন্ত প্রতিবেদনসহ শনিবার আদলতে সোপর্দ করে। বিচারক শুনানি শেষে আসামিরা দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ১ মাস ১০ দিন করে সশ্রম কারাদণ্ড, ২০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত চারজন কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)