Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় ৭০ অসহায়কে আর্থিক সহায়তা ও ৫৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১১:৪৭:১৫ পিএম
মাগুরায় ৭০ অসহায়কে আর্থিক সহায়তা  ও ৫৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

মাগুরা প্রতিনিধি: মাগুরায় ৭০ জন দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক বিতরণ ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজযী ৫৭ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। উপজেলার ২৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, হামদ-নাত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ৫৭ শিক্ষার্থীকে সনদপত্র, ছাতা ও স্কুলব্যাগ প্রদান করা হয়।এ ছাড়া জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ৭৫ জন অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতার হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য্য সচিব আব্দুর রহিমসহ বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)