Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার, চালক আটক

এখন সময়: শনিবার, ১৭ অক্টোবর , ২০২৬, ১১:১০:৫০ পিএম
বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল,  গুলি ও ম্যাগজিন উদ্ধার, চালক আটক

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের বেনাপোলে একটি ইঞ্জিনচালিত ভ্যানের ছাউনির ভেতর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র পরিবহনের অভিযোগে ভ্যানচালক মিয়ারাজ গাইনকে (২৭) আটক করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকায় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা একটি ইঞ্জিনচালিত ভ্যানে তল্লাশি করে। এ সময় ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পরে উপস্থিত লোকজনের সামনে এসব আলামত জব্দসহ তাকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে যশোরের আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)