Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্যের বাড়ি পরিদর্শন আনসার-ভিডিপি কর্মকর্তার

এখন সময়: রবিবার, ১৮ অক্টোবর , ২০২৬, ০৯:৩৬:৪২ পিএম
পাঁজিয়ায় পানিবন্দি ভিডিপি সদস্যের বাড়ি  পরিদর্শন আনসার-ভিডিপি কর্মকর্তার

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁজিয়া এলাকায় বাগডাঙ্গা মনোহরনগর গ্রামে পানিবন্দি ভিডিপি সদস্যের বাড়ি পরিদর্শন করেছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী। গত শনিবার তিনি পানিবন্দি এলাকা পরিদর্শনে যান। এ সময় তিনি পানিবন্দি ভিডিপি সদস্যার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা পানিবন্দি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁর সঙ্গে আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার পানিবন্দি মানুষের দুর্ভোগ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিদর্শনের মাধ্যমে পানিবন্দি ভিডিপি সদস্যার পরিবারের খোঁজখবর নেওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)