Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুর প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:৩৭:৫৫ পিএম
শ্রীপুর প্রেসক্লাবের তিন সদস্য  বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে শ্রীপুর প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে খান আবু হাসান লিটনকে আহ্বায়ক, অ্যাডভোকেট রেজা সিদ্দিক ডিকনকে সদস্য সচিব এবং মো. মহসিন মোল্যাকে সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সভায় পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় শনিবার সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গ্রহনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)