Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

এখন সময়: রবিবার, ৮ নভেম্বর , ২০২৬, ১০:৪৭:৫১ পিএম
কেশবপুরে চালককে ছুরিকাঘাত করে  ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে যাত্রীবেশে ভ্যানে উঠে সুযোগ বুঝে চালককে পেছন থেকে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করে পালিয়েছে এক দুর্বৃত্ত। রোববার সন্ধ্যা রাতে উপজেলার মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট, গড়ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক রেজাউল (৪৮)। তিনি কেশবপুর পৌর এলাকার ভোগতী গ্রামের আনসার সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় রোববার সন্ধ্যায় এক ব্যক্তি যাত্রীবেশে রেজাউলের ব্যাটারিচালিত ভ্যানে ওঠেন। পরে মাদারডাঙ্গা এলাকায় নতুন হাট গড়ভাঙ্গা সড়কে পৌঁছালে সুযোগ বুঝে পেছন থেকে চালককে ছুরিকাঘাত করেন। এরপর ভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান ওই দুর্বৃত্ত। পরে স্থানীয়রা আহত রেজাউলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর হক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)