Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মক্কা নগরীতে পড়ল হুতি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

এখন সময়: রবিবার, ২৫ অক্টোবর , ২০২৬, ০৮:০০:৫২ পিএম
মক্কা নগরীতে পড়ল হুতি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

স্পন্দন আন্তর্জাতিক ডেস্ক : আরাফাত ময়দানের উত্তরপশ্চিম সীমান্তের ওয়াদি আল মুগাম্মাস উপত্যকায় হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অবশেষ পড়েছে। মক্কা ও মদিনা নগরীর দিকে ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে সৌদি আরব। এই ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কা নগরীর কাছাকাছি পড়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, শনিবার ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ মক্কা নগরীর পূর্ব দিকের ওয়াদি আল মুগাম্মাস উপত্যকায় পড়েছে। আরাফাত ময়দানের উত্তরপশ্চিম সীমান্তের ওয়াদি আল মুগাম্মাস উপত্যকা থেকে মক্কার পবিত্র কাবা শরিফ প্রায় ২০ কিলোমিটার দূরে, জানিয়েছে আরব নিউজ। সৌদি সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি জায়গায় পড়েছে। এগুলোর মধ্যে জেদ্দার আল নুজহা মহল্লা, তায়িফের ওয়াদি জলিল ও জেদ্দার উত্তরপশ্চিমের রাবিঘ প্রশাসনিক অঞ্চল উল্লেখযোগ্য। তবে এসব ধ্বংসাবশেষে আঘাতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে জানানো হয়নি। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসা সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী শনিবার স্থানীয় সময় রাতে জানিয়েছে, হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ, পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ ও মদিনা প্রদেশের ইয়ানবু শহর লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তারা সেগুলো বাধা দিয়ে ধ্বংস করেছে। জোট বাহিনী আরও জানিয়েছে, শনিবার ভোর রাতের দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে একটি ড্রোনও ধ্বংস করেছে তারা। সম্প্রতি ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। তারা সৌদির বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যস্থল করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)