Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর , ২০২৬, ১২:৫৪:০৯ এম
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন  ও দুর্যোগ প্রস্তুতি মেলা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আমিরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। মেলায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্টল স্থান পায়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)